ভারত ও কানডা'র সাত ম্যাচের হকি সিরিজের ষষ্ঠ ম্যাচে জয় পেল ভারতীয় হকি দল৷ এই ম্যাচে জয়ের সুবাদে 5-0 ম্যাচে এগিয়ে গেল ভারত৷ মাঝে একটা ম্যাচে কানাডার সঙ্গে 4-4 গোল অমীমাংসিত ভাবে শেষ হয়েছে৷ এই ম্যাচে ভারতীয় দল জয় পেয়েছে 3-1 গোলে৷
তবে ম্যাচে ফলাফল 6-1 বা তার বেশি হলে অবাক হওয়ার কোন কারণ ছিল না৷ সারা ম্যাচে বলা ভালো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভারতীয় টিমের ফরোর্য়াড ও মাঝেমাঠের খেলোয়াড়র গোল মিস করার প্রতিযোগিতা চালিয়েছেন৷ সারা ম্যাচে ভারতীয় টিম পেনাল্টি কর্নার পেয়েছে ছয়টি৷ তার মধ্যে একটা থেকে গোল করা সম্ভব হয় নি৷ পাশাপাশি প্রায় সমসংখক বা বেশিবার গোল করার মত জায়গায় গিয়ে মিস করেছে৷
ম্যাচ শেষে ভারতীয় হকি টিমের কোচ বলেন, যে ভাবে গোল মিস হয়েছে তা টাফ ম্যাচে কিন্তু দলকে বিপদে ফলতে পারে৷ কি ভাবে সমস্যার সমাধান করা যায় তা নিয়ে এখন ভারতে হবে৷ তবে সারা ম্যাচে ভারতীয় দল গতি ও স্কিলে কানাডাতে নাস্তানাবুদ করেছে৷
ম্যাচ শুরুতে পেনাল্টি কর্নার পেয়েছিল ভারতীয় দল৷ তবে তার থেকে গোলের কাছাকাছি গেলেও গোল করতে পারেন নি৷ এর পরে ম্যাচের 20 মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন শিবেন্দার সিং৷ ম্যাচের বিরতি পর্যন্ত ভারতীয় দল এক গোলে এগিয়ে ছিল৷ ম্যাচের 54 মিনিটে দলের দ্বিতীয় গোল করেন স্বরনজিত সিং৷ তার 11 মিনিটি পরে নিজেদের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন শিবেন্দার সিং৷ এর মধ্যে ভারতীয় দল কানাডা দল ম্যাচের 47 মিনিটে তাদের একমাত্র গোল করেন৷ সিরিজে এখন একটা ম্যাচ বাকি রয়েছে৷