দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ফুটবল দলের কোচ মনোনীত হলেন ব্রাজিলের কার্লোস অ্যালবার্তো পেরিরা৷ 18 মাস আগে ফুটবল ফেডারেশনের সঙ্গে বনিবনা না হওয়ার জন্য দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন পেরিরা৷ তার পরে মাঝের সময়ে দলের কোচ ছিলেন জোয়েল সান্তানা৷
ভালো শুরু করলেও শেষ দিক অনুশীলন ম্যাচে খুব ভালো করতে পারছিল না দক্ষিণ আফ্রিকা দল৷ স্বাভাবিক ভাবে কোচ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়ে যায় ফুটবল ফেডারেশনে৷ নিজেদের মধ্যে আলোচনার পরে শেষ পর্যন্ত পেরিরাকে দায়িত্ব ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়৷
পেরিরা আগেই দলের অধিকাংশ ফুটবলারকে জানেন৷ এক সময় তার হাতে পরে দল অত্যন্ত ভালো খেলেছে সেই কারণে তাকে দাযিত্বে নিয়ে আসা হয়েছে বলে ফেডারেশন সূত্রে জানা গিয়েছে৷ 2006 সালে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নিয়েছিলেন এই ব্রাজিলির কোচ৷ তার পরে 28-টি ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছিল পেরিরার প্রশিক্ষণধীন দক্ষিণ আফ্রিকা৷
এদিকে পেরিরা দায়িত্ব নেওয়ার পরে ব্যক্তিগত ভাবে পরপর ছটি বিশ্বকাপে কোচের দায়িত্ব পালন করবেন৷