অ্যাথলেটিক টাইসন গের সার্জারী সফল হয়েছে৷ শুক্রবার ফিলাডেলফিয়ার হাসপাতালে তাঁর সার্জারী হয়৷ বেশ কিছুদিন ধরেই টাইসন কোমরের যন্ত্রনায় ভুগছিলেন৷ এই যন্ত্রনার ফলে বসা, শোওয়া, হাঁটা, দৌড়ানো সবেতেই তিনি অস্বস্থি বোধ করতেন৷ তাই তিনি সার্জারী করে ব্যাথা কাটিয়ে উঠার সিদ্ধান্ত নেন৷
তাঁর সার্জারী সফল হওয়াতে চিকিত্সকেরা আশা করছেন খুব সম্ভবত ডিসেম্বর মাসেই তিনি হালকা ধরনের প্রশিক্ষণ নেওয়া শুরু করতে পারবেন৷