কমনওয়েল্থে'র প্রস্তুতি সঠিক ভাবে চলছে:প্রধানমন্ত্রী
কমনওয়েল্থ গেমস সঠিক সময় হবে৷ পাশাপাশি গেমসের সাফল্য নিয়ে কোন সংশয় নেই প্রধানমন্ত্রী মনমোহন সিং'র৷ থাইল্যান্ডে আশিয়ান বৈঠকের মাঝে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গেমসে নিয়ে প্রাথমিক ভাবে কিছু সমস্যা তৈরি হয়েছিল৷ তবে এখন সমস্যা কেটে গিয়েছে৷ আলোচনা করে প্রস্তুতির দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে৷ এখন গেমস নিয়ে অহেতুক বির্তকের দরকার কোন মানে হয় না৷
শেষ কিছু দিন ধরে গেমস নিয়ে নানা ধরনের বির্তক দেখা দিয়েছিল৷ গেমস কমিটির প্রধান ফিনেলে কিন্তু জানিয়ে ছিলেন যে গতিতে স্টেডিয়াম ও গেমস ভিলেজ নির্মান হচ্ছে সেখানের কাজের প্রগতি আশানুরুপ নয়৷ স্বাভাবিক ভাবে গেমসের ভবিষ্যত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল৷ এবার প্রধানমন্ত্রীর ঘোষণার সঙ্গে সেই বির্তকে ইতি পড়ল বলে মনে করছে ক্রীড়া মহল৷
যদি কোন ভাবে সময়ে কাজ শেষ করা সম্ভব না হয তাহলে যে ভবিষ্যতে ভারতে বড় কোন ক্রীড়া প্রতিযোগিতার আসার করার ক্ষেত্রে সমস্যা হবে তা বুঝতে পেরে এই ব্যাপারে নিয়ে আগ্রহী হয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং৷
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক কাজের গতি নিয়মিত ভাবে তদারকি করে দেখার জন্য নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি গেমসের আন্তর্জাতিক কমিটির সঙ্গে ভারতীয় অলিম্পিক কমিটির মধ্যে চলতি বিবাদ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন৷ চলতি মাসের শেষ ভারতীয় গেমস কমিটির প্রধান সুরেশ কালমাদি, আন্তর্জাতিক গেমস কমিটির প্রধান ফিনেল ও ক্রীড়া মন্ত্রী লন্ডনে আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে৷