খেলার খবর | খেলোয়ারদের প্রোফাইল | নিবন্ধ
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » অন্যান্য খেলার খবর » খেলার খবর » গেমসের প্রস্তুতি দেখে খুশি গিল (games preparation in full swings)
Feedback Print Bookmark and Share
 

2010 সালের কমনওয়েল্থ গেমসের প্রস্তুতি খতিয়ে দেখতে সরাসরি স্টেডিয়াম ও গেমস ভিলেজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কে পি এস গিল৷ সরজমিনে অবস্থা খতিয়ে দেখে গিল বলেন, কাজের গতি আগের তুলনায় ভালো হয়েছে৷ আগামী দিনে আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ শেষ হবে৷ গেমসের ভবিষ্যত নিয়ে উত্কন্ঠার কিছু নেই বলে জানিয়ে দিয়েছেন৷

দিল্লির নেহেরু স্টেডিয়ামে উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান হবে৷ সেই অনুষ্ঠানের কথা মাথায় রেখে কাজ হচ্ছে৷ পাশাপাশি দিল্লির তালকোঠরা স্টেডিয়ামে হবে সাতার প্রতিযোগিতার আসর৷ গেমসের জন্য যে সকল স্টেডিয়াম ব্যবহার করা হবে সবটাই খতিয়ে দেখে সাই কতৃপক্ষ, কর্মরত ইঞ্জিনিয়ার ও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী৷ এখানে কাজ শেষ হওয়ার নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই বলে জানিয়েছেন৷

কাজে দেখে খুশি গিল বলেন, প্রয়োজনে নিজে এসে কাজের গ্রগতি পর্যালোচনা করবেন৷ গিলের এই সিদ্ধান্ত কি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতি অনাস্থ কিনা প্রশ্ন করলে, তিনি জানান কাজের গতি পর্যালোচনা করা অন্যায়ের কিছু নয়৷ প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বলে দিয়েছেন দিল্লির আক্ষরিক অর্থে আন্তর্জাতিকমানের ক্রীড়া প্রতিযোগিতা হবে৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: কমনওয়েল্থ গেমসের