ইস্টবেঙ্গলকে বড় ম্যাচে পাঁচ গোল দিলে হয়ত দেশি কোচের বাক্যবাণে জর্জরিত করে রাখতেন কলকাতার সংবাদ মাধ্যমকে৷ তিন দশকের বেশি সময় ধরে যে গ্লানি মোহনবাগান সর্মথকদের মাথায় ছিল তার থেকে মুক্তি দিয়েছিল করিমের প্রেসিং ফুটবল৷
তার পরে স্বাভাবিক ভাবে হাওড়াতে উড়তে থাকার কথা মোহনবাগন কোচ করিমের৷ তার জায়গায় কিন্তু মাথা ঠান্ডা রেখে পরের ম্যাচের কৌশল করেছিলেন৷ সেই ম্যাচ জেতার পরে এবার মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচে আহত ইস্টবেঙ্গল সর্মথক'কে দেখতে হাসপাতালে এলেন মোহনবাগান কোচ৷ সেখানে ইস্টবেঙ্গলে'র অসুস্থ সর্মথকের পরিবারের হাতে 10 হাজার টাকা তুলে দিয়েছেন৷ পাশাপাশিও ডাক্তাদের সঙ্গে কথা বলেছেন শম্ভু বাবুর অসুস্থতা নিয়ে৷ পরিবারের সদস্যদের অভয় দিয়েছেন ভবিষ্যতে আবার টাকা লাগলে তা দিতে রাজি রয়েছেন৷
ঘটনার পরে অসুস্থ শম্ভু বাবুকে কলকাতার এক সরকারী হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে ইস্টবেঙ্গল কর্তারা নিয়ে আসেন মধ্য কলকাতার এক নার্সিং হোমে৷ সেখানে চিকিত্সা চললে'ও অবস্থার খুব একটা উন্নতি হয় নি৷ তবে ডাক্তারা জানিয়েছেন একটু সময় লাগলে সুস্থ হয়ে উঠবেন শম্ভু বাবু৷
এদিকে করিমের এই ধরনের প্রয়াসকে সর্মথন কর্বেছেন ময়াদানের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি৷ তারা বলেছেন মাঠের ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াই থাকলে মাঠের বাইরে কিন্তু সকলে এক সঙ্গে লড়াই করতে হবে৷