আগামী বছরের কমনওয়েল্থ গেমসকে সাফল্য কামনা করলেন বলিউডের বাদশা শাহরুখ খান৷ দিল্লি এক মোবাইল কোম্পানী আয়্জিত ম্যারাথন প্রতিযোগিতার উদ্ধোধন করতে এসে শাহরুখ বলেন, 2010 সালের কমনওয়েল্থ গেমস যে সফল হবে সে ব্যাপারে তিনি নিশ্চিত৷ এর আগে ভারতে যখন কোন আন্তর্জাতিকমানের প্রতিযোগিতা হয়েছে তা সফল হয়েছে৷ এবার তা সফল হবে বলে আশা করেন৷
পাশাপাশি শাহরুখ জানান কমনওয়েল্থ গেমসের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি অনুষ্ঠান করতে আগ্রহী৷ এই অনুষ্ঠান করার সুযোগ পেলে নিজেকে ধন্য মনে করবেন৷ ভারতে এত বড় প্রতিযোগিতার আসর বসছে সেই আসর সফল করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান৷ তিনি বলেন এই প্রতিযোগিতা সফল ভাবে আয়োজন করা সম্ভব হলে আগামী দিনে ভারতে অলিম্পিক আয়োজন করা সম্ভব৷
2010 সালের কমনওয়েল্থ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠান করার ব্যাপারে এখন আয়োজনকদের সঙ্গে কোন কথা হয়েছে কিনা তা জানাতে চান নি শাহরুখ৷ তবে অনুষ্ঠানের করার জন্য আমন্ত্রণ পেলে যে বাকি সমস্থ কাজের থেকে বেশি প্রধান্য দেবেন এই অনুষ্ঠানেক তা জানিয়ে দিয়েছেন৷