খেলার খবর | খেলোয়ারদের প্রোফাইল | নিবন্ধ
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » অন্যান্য খেলার খবর » খেলার খবর » কমনওয়েল্থ গেমস নিয়ে সমালোচনা মাহোহত্রার
Feedback Print Bookmark and Share
 

ঘরের মাঠে কমনওয়েল্থ গেমসের সুবিধা কাজে লাগাতে না পারার জন্য এবার দিল্লি ও কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন বি জেপি নেতা বিজয় কুমার মালহত্রা৷ তিনি জানান, বহু আগে থেকে গেমসের স্থান নির্ধারণ হয়ে গেলে দিল্লি সরকার, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের খামখেয়ালি মনোভাবের জন্য সময়মত স্টেডিয়াম গঠন করা সম্ভব হয় নি বলে জানিয়ে দিয়েছেন৷

বি জে পি নেতা, জানান, ভারতের মাটিতে গেমস হচ্ছে তবে তার কোন সুবিধা ভারতীয় প্রতিযোগীরা পাচ্ছে না৷ প্রাথমিক ভাবে আন্তর্জাতিক গেমস কমিটি ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেল৷ তবে কাজ গেমস কমিটি নির্ধারিত সময়ে শেষ করতে পারবে না বুঝতে পেরে সময় সীমা বাড়িয়ে দেওয়ার জন্য তদ্বির করা শুরুই করেছিলে৷

আন্তর্জাতিক গেমস কমিটি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের দাবি মেনে সময় সীমা বাড়িয়ে মার্চ পর্যন্ত করলেও তার মধ্যের কাজ শেষ করা যাবে না৷ এদিকে ডিসেম্বরে কাজ শেষ হলে ভারতীয় প্রতিযোগীরা কিন্তু স্টেডিয়াম অল্প হলে ব্যবহার করার সুযোগ পেতেন৷ এবার কিন্তু সেই সুযোগ পাওয়া যাবে না৷

স্টেডিয়ামের কাজ শেষ হলে গেমস কমিটি তাকে তা নিজের কব্জায় নিয়ে নেবে৷ এদিকে দিল্লি ও কেন্দ্রীয় সরকার যে সময়ে কাজ শেষ করার কথা বারংবার বলেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন মালোহত্রা৷ তিনি বলেন সময়ে শেষ মানে কি প্রতিযোগিতা শুরু হওয়ার একদিনে আগে কাজ শেষ হওয়া৷ মালোহত্রার অভিযোগ নিয়ে কিছু বলতে রাজি হন নি, ভারতীয় অলিম্পিক কমিটির সদস্যরা৷
এখানে তথ্য খুঁজুন