খেলার খবর | খেলোয়ারদের প্রোফাইল | নিবন্ধ
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » অন্যান্য খেলার খবর » খেলার খবর » এবার বাইচুং ইস্যুতে ফিফায় মোহনবাগান (mkouhbagan lodged compliant aginst baichung in fifa)
Feedback Print Bookmark and Share
 

PTI
PTI
মাঝে বড় ম্যাচে পাঁচ গোল, তার আগে টানা তিন ম্যাচ জয় সব মিলিয়ে মোহনবাগান ক্লাবে বাইচুংকে না পাওয়া হতাশ ক্রমেই কমে আসছিল৷ কলকাতা ময়দানের ফুটবলের নিয়মে বাইচুং ইস্যু ঠান্ডা ঘরে চলে গিয়েছিল তখন তা আবার ফিফার পাঠিয়ে বাইচুং সহ ইস্টবেঙ্গলকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মোহনবাগান কর্তারা৷

এবার বাইচুং'র ব্যাপারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে পক্ষপাত করেছে তার অভিযোগে নিয়ে ফিফায় প্রায় 250 পাতার চিঠি পাঠালো মোহনবাগান৷ বর্তমানে চোটের কারনে এখন পর্যন্ত কোন ম্যাচে নামতে পারেন নি বাইচুং৷ সেখানে মোহনবাগানের এই অভিযোগের ভিত্তিতে ফিফা এ আই এফ এর রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ দিল কার্যত চলতি ফুটবল মরসুমে মাঠের বাইরে বসে কাটাতে হবে বাইচুংকে৷

এদিকে মাহিন্দ্রা ম্যাচে আগে দলের সঙ্গে যোগ দেবেন বলে কলকাতায় বাইচুং জানালেও কাফ মাসেলে সমস্যা থাকায় কিন্তু আপাতত ভাবে কলকাতায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ তার মধ্যে তার বিরুদ্ধে মোহনবাগান ফিফায় যাওয়াতে কিন্তু বাইচুং যথেষ্ট বিরক্ত, তবে কোন মন্তব্য করতে নারাজ৷ ক্লাব কর্তারা মোহনবাগানের চিঠি নিয়ে নিয়ে কোন মন্তব্য করতে রাজি হন নি৷

এদিকে জাতীয় লিগে এশিয়া ফুটবলার কোটায় তাইল্যান্ডের পোর্ট এফ সি ডিফেন্ডার সংসাক চাইম্যাক মোহনবাগান দলের সঙ্গে যোগ দিলেন৷ জাতীয় লিগের ম্যাচে তাকে নতিভুক্ত করার আগে তাকে কলকাতায় ঘরোয়া লিগে কয়েকটি ম্যাচে খেলিয়ে দেখে নিতে চায় মোহনবাগন কোচ করিম৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: মোহনবাগান বাইচুং