কমনওয়েল্থ গেমস সঠিক ভাবে আয়োজন করার জন্য কেন্দ্রের কোন ধরনের সাহায্য ও প্রস্তুতি বাকি রাখছে না৷ এবার বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে আগামী বছরের অর্থাত দিলি কমনওয়েল্থ গেমসের সুষ্ঠ আয়োজনের জন্য কেন্দ্রের তাদের নির্ধারিত বাজেট এক ধাক্কায় বেশ অনেকটা বাড়িয়ে দিল৷ সফল ভাবে কমনওয়েল্থ আয়োজন করার জন্য এর আগে সরকার বাজেট বরাদ করেছিল 767 কোটিও টাকা৷ এখন সেখান থেকে বাড়িয়ে দিয়ে এক ধাক্কায় তা করে দেওয়া হয়েছে 1620 কোটিও টাকা৷ অর্থাত প্রাথমিক ভাবে যে বাজেট বরাদ্দ হয়েছিল তার থেকে একশো শতাংশ বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে৷
বৃহস্পতিবারে বাজেট বেড়েছে 853 কোটি টাকা৷ এই খববে খুশি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তারা৷ তারা জানিয়েছেন গেমসের সফল ভাবে আয়োজন করার জন্য টাকা কোন সমস্যা হবে না৷ বর্তমানে অবস্থা বিচার করে তারা বেশ কিছু দিন ধরে বাজেট বৃদ্ধির জন্য দাবি জানাচ্ছিলেন৷ আগামী দিনে প্রয়োজনে আরও কিছু বাড়তি আর্থিক সাহায্যে কেন্দ্রের কাছে থেকে পাওয়া যাবে বলে জানান অ্যাসোসিযেশনের কর্তারা৷
এদিকে কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকের শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী অম্বিকা সোনি জানান, বেশ কিছু ক্ষেত্রে খরচ বৃদ্ধি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকার বাজেট বরাদ্দ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে৷ উদ্ধোধনী ও সমাপ্তি অনুষ্ঠানের পরিকল্পনার কিছু রদবদল হওয়াতে খরচ বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে৷ অন্যদিকে পরিকাঠামো খাতে খরচ বৃদ্ধি, কুইন্স ব্যাটন রিলের সময় বাড়িয়ে 136 থেকে 240 হওয়া সহ একাধিক সিদ্ধান্তের জন্য খরচ বেড়ে গিয়েছে৷