কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে যখন সর্বসম্মতিতে ভারতে আগামী বছরে অনুষ্টিত হতে চলা কমনওয়েল্থ গেমসের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধি করছে কেন্দ্রীয সরকার তখন গেমসের প্রস্তুতি নিয়ে আরও একপ্রস্থ সমস্যার মুখে পড়তে হল আয়োজক কমিটিকে৷ দিল্লির গেমসকে সফল করার জন্য যখন কেন্দ্রীয় সরকারের একাধিক ডির্পামেন্ট সক্রিয় তখন দিল্লিতে কমনওয়েল্থ গেমসের অফিস থেকে নিরাপত্তা সংক্রান্ত সমস্থ খুটিনাটি কাগজ ও দলিল চুরি হয়ে গেল৷
প্রাথমকি ভাবে নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকের জন্য গেমস কমিটির কর্তারা দিল্লির গেমস কমিটির অফিসের হাজির হয়েছিলেন৷ সেখানে এক গাড়ীতে রাখা ছিল নিরাপত্তা সংক্রান্ত সমস্থ কাগজ৷ সেই বৈঠকের আগেই গাড়ী থেকে কাগজ আনতে গিয়ে দেখা যায় কোন কাগজ সেখানে নেই৷ কঠোর নিরাপত্তা বলয় দিয়ে ঘেরা গেমস কমিটির অফিসের মধ্যে থেকে কি ভাবে এই কাগজ চুরি হল তা ন্জিযে প্রশ্ন দেখা দিয়েছে৷
অফিসের চারদিকে বেশ একাধিক ক্লোজ সার্কিট টিভি থাকার পরে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা কি করছিলেন তা নিযে প্রশ্ন উঠেছে৷ ঘটনার কথা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে দিল্লিতে স্থানীয থানায় এফ আই আর দাখিল করা হয়েছে৷ এই ঘটনা নিযে গেমস কমিটির কর্তারা কিছু বলতে নারাজ৷
তবে ঘটনার বিরক্ত কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক৷ মন্ত্রকের পক্ষ থেকে সরাকারি ভাবে কোন বিবৃতি জারি করা না হলে জানা গিয়েছে, গেমস কমিটির অপেশাদারি মনোভাবের জন্য বারংবার সরকারকে সমস্যায় পড়তে হচ্ছে৷
এদিকে গেমস কমিটির এক সদস্য জানিয়েছেন গেমসের স্টেডিয়াম, গেমস ভিলেজ সহ বাকি সমস্থ জায়গার নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তার খুটিনাটি এই দলিলে ছিল৷ স্বাভাবিক ভাবে দলিল পাওয়া সম্ভব হলেও নতুন করে নিরাপত্তা ব্যবস্থা নিযা ভাবতে হবে৷ এর আগে অষ্ট্রেলিয়া সহ একাধিক দেশে নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে৷