খেলার খবর | খেলোয়ারদের প্রোফাইল | নিবন্ধ
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » অন্যান্য খেলার খবর » খেলার খবর » সালগাওকারের বিরুদ্ধে তিন পয়েন্ট চান সুব্রত (chirage take cauntion apporch aginst salgaokar)
Feedback Print Bookmark and Share
 

বাইরের মাঠে দুটি জেতা ম্যাচে ড্র করে ঘরের ফেরার পরে শুক্রবার কলকাতায় সালগাওকারের বিরুদ্ধে মাঠে নামার আগে সর্তক চিরাগ কোচ সুব্রত ভট্টাচার্য৷ বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চিরাগ কোচ জানান মুম্বাই ও কেরলে যে দুটি ম্যাচে খেলতে হয়েছে সেখানে জয় নিশ্চিত ছিল৷ সেই ম্যাচে জয় পাওয়া গেলে অনেক খোলা মনে মাঠে নামা যেতে৷

এখন যে সামান্য হলেও ঘরের মাঠে নামার আগে চাপে রয়েছেন তা কোচের কথাবার্তাতে পরিস্কার৷ এই ম্যাচে খেলে গোয়াতে গিয়ে চার্চিলের মুখোমুখি হতে হবে চিরাগকে৷ সেই ম্যাচের আগে একটা জয় কিন্তু দলের মনোবল বাড়াতে সাহায্য করবে বলে জানান চিরাগ কোচ৷ তার জন্য মুখে কিছু না বললেও পরিস্কার আগে একটুই দেখে নিয়ে আক্রমণে যেতে চান৷ তবে কোন ভাবেই অ্যাডভেঞচরাস হতে গিয়ে ঘরের মাথে শূন্য হাতে ফিরতে চান না৷

এই ম্যাচে প্রথম থেকে জেসিমার ও এডমিলসন নামানোর পরিকল্পনা রয়েছে৷ তবে দ্রুত গোল পেলে এডমিলসনকে বিশ্রাম দিতে চান সুব্রত৷ গোয়াতে চার্চিলের বিরুদ্ধে পযেন্ট নিয়ে আসতে হলে সামনে এডমিলসন ও জেসিমারকে দরকার৷ অনুশীলন করে বেরিয়ে যাওয়ার সময় এডমিলসন বলে গেলেন, তার ফিটনেস নিয়ে কিছু সমস্যা রয়েছে তবে সালগাওকার ম্যাচে মাঠে নামতে তৈরি৷ এর যে কোন সময় ম্যাচের রঙ বদলে দিতে পারে৷

এদিকে সালগাওকারের মার্কিন কোচ হ্যানকিনসন বলেন, তারা চেষ্ঠা করবেন এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলতে৷ জাতীয় লিগের শুরুর সময় থেকে এখন সালগাওকার অনেক বেশি সংঘবদ্ধ৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: সালগাওকারের