ড্রাগ নেওয়ার স্বীকারউক্তি করে আন্তর্জারিক টেনিস দুনিয়াতে ঝড় তুলেছিলেন প্রাক্তন মার্কিন টেনিস স্টার আন্দ্রে আগাসি৷ এবার এক বেসরকারী টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে আগাসি বলেন, তার কথা ভালো ভাবে না শুনে তার সমালোচনা করা হচ্ছে৷ আন্তর্জাতিক খেলাধূলার দুনিয়াকে ড্রাগ মুক্ত করার যে প্রয়াস ওডা চালাচ্ছেন তাকেও পূর্ন সর্মথন জানিয়েছেন৷
আত্মপক্ষ সর্মথন করতে গিয়ে আগাসি বলেন, খেলায় ভালো ফল করার জন্য ড্রাগ নেওয়া তার উদ্দেশ্য ছিল না, তার লক্ষ্যে ছিল সেই সময় যে ধরনের মানসিক ক্লান্তি ও হতাশার মধ্যে সময় কাটাচ্ছিলেন তার থেকে মুক্তি৷ নিজের কেরিয়ারে 1997 সালে ব্যক্তিগত জীবনের জন্য সমস্যায় পড়েছিলেন৷ ব্যক্তিগত সমস্যা সমাধান করতে না পেরে হতাশ হয়ে শেষ পর্যন্ত ড্রাগ নিয়ে ছিলেন৷
তবে নিজেই সাক্ষাত্কারে জানিয়েছেন ড্রাগ কোন সমস্যার সমাধান হতে পারে না৷ তার জন্য যে কোন ক্ষেত্রে ড্রাগ নেওয়ার নীতিগত ভাবে বিরোধী৷ আগাসি জানান ড্রাগ নেওয়ার কিছু দিনের মধ্যে আন্তর্জাতিক টেনিসের এক ম্যাচে খেলতে হয়েছিল৷ তার পরে ড্রাগ নেওযার পরীক্ষা হলেও তাতে ধরা পরেন নি৷ তবে ম্যাচের ফলাফল নিয়ে কোন মন্তব্য করেন নি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ান৷
এখন তার ড্রাগ সেবনের কথা জানানোর কোন নৈতিক দায় তার ছিল না বলে দাবি আগাসির৷ তবে মানসিক দায় থেকে সত্য স্বীকার করেছেন৷ আন্তর্জাতিক টেনিস দুনিয়াতে তার কাজ নিয়ে যে সমালোচনার ঢেউ উঠেছে তা নিয়ে কোন মন্তব্য করতে রাজি হন নি৷ এমন কি ওডা যে তার বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছেন তা নিয়ে কোন মন্তব্য করেন নি আগাসি৷