অনুর্ধ 19 এ এফ সি কাপের ভারতের শুরু মোটৈ ভালো হল না৷ ইরাকের ঘরের মাটিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে 5 গোলে হেরে গিয়েছে৷ ভারতীয় টিমের এই হতশ্রী পারফরমেন্সে পর হতাশ দলের ফুটবলার থেকে ম্যানেজার সকলেই৷ যদি ম্যানেজার ইরাকের সঙ্গে ম্যাচে হারের ধাক্কা সামাল দিয়ে শনিবারের পরের ম্যাচে নামার আগে দলকে চাঙ্গা করার চেষ্ঠা চালাচ্ছেন৷
ম্যাচে শুরুতে গোল করার একটা সহজ সুযোগ পেয়ে গিয়েছিল ভারতীয় টিম৷ ভারতীয় দলের ফরোর্য়াড মনদীপ সিং'র হেড একটুর জন্য বাইরে চলে যায়৷ পরে সারা ম্যাচে জুড়ে ভারতীয় ফুটবলাদের আত্মরক্ষা কাহিনী৷ ম্যাচে ইরাকের ফুটবলার বেশ কিছু সুযোগ হেলায় না হারলে হয়ত গোল সংখ্যা বৃদ্ধি করতে পারত৷
ম্যাচের শুরুর একবার ইরাকের গোল মুখে খুলে ফেলার পরে গোল না করতে পারার খেসারত সারা ম্যাচ জুড়ে দিতে হল৷ এর মধ্যে ইরাকের টিম ঘরের মাঠে খেলার সুযোগ নিয়ে ভারতীয় টিমকে চেপে ধরে৷ চাপের মুখে ম্যাচের 10 মিনিটের সময় ডান দিকে থেকে ফরোর্য়াড ওয়ালিদ হুসের জন্য বল বাড়ান খালিদ৷ বক্সের মুখ থেকে গোল করতে ভুল করেন নি ওয়ালিদ৷
এর অল্প সময় পরে একেবারে ফাকায় বলে পেয়ে গোল করে যান মুস্তাফা জালাল৷ এর মধ্যে ভারতের মাঝমাঠ ও ডিফেন্সে এত খারাপ খেলতে থাকে যে গোল করার একাধিকবার সহজ সুযোগ চলে আসে৷ তবে প্রথমার্ধে আর গোলের ব্যবধান বাড়াতে পারে নি ইরাক৷ দ্বিতীয়ার্ধে 30 মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন ওয়ালিদ৷ এর পরে ভারতীয় টিমের বাকি সমস্থ প্রতিরোধ ভেঙ্গে পরে৷ তৃতীয় গোলের অল্প সময়ের মধ্যে পর দুই গোল করে ইরাকের ফুটবলার'রা৷