মোহনবাগান তার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ নিয়ে ফিফায় গেলে কিন্তু নির্বিকার বাইচুং ভুটিয়া৷ তার প্রাথমিক প্রতিক্রিয়া দিতে রাজি ছিলেন না৷ শেষ পর্যন্ত, তিনি জানান মোহনবাগান যা ইচ্ছে করতে পারে তিনি তা নিয়ে বিচলিত নন৷ তবে তার থেকে বেশি তিনি নিজের ফিটনেস ও ক্লাবের পারফমেন্স নিয়ে ভাবছেন৷
এদিকে মোহনবাগন কর্তারা জানিয়েছে বাইচুং তাদের সঙ্গে চুক্তি অনুসারে চলতি মসসুম না কেলতে রাজি হওয়াতে একাধিক ধারা লঘ্নণ করেছেন৷ যা ফিফা আইনে শাস্তিযোগ্য অপরাধ৷ স্বাভাবিক ভাবে তারা বাধ্য হয়ে ফিফায় আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন৷
এদিকে ইস্টবেঙ্গল কর্তারা কিন্তু মোহনবাগানের এই ভাবে ফিফায় যাওয়া নিয়ে বিরোধী৷ টেলিফোনে এক কর্তা বলেন যে কোন ধরনের চুক্তি ভঙ্গ অপরাধ৷ তবে বাইচুংকে নিযে যে ভাবে খেলতে পারছেন তাতে যে ক্লাবের এক অংশ ইতিমধ্যে বাইচুং'র উপরে ক্ষুদ্ধ তা পরিস্কার করে দিয়েছেন৷